পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

যারা পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি হতে চলেছে অনেক ইনফরমেটিভ।আপনিও কি মুখের তৈলাক্তভাব দূর করা নিয়ে চিন্তিত? তবে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
পুরুষের-মুখের-তৈলাক্ত-ভাব-দূর-করার-উপায়
আজকের তথ্যগুলো পড়ে জানতে পারবেন ছেলেদের তৈলাক্ত মুখের জন্য বেশকিছু ভালো ক্রিমের নাম এবং এইসবের বাজারমূল্য সম্পর্কে।আরো জানতে পারবেন কোন সীরাম বা ফেসওয়াশগুলো ব্যবহার করলে ছেলেদের মুখের তৈলাক্ততা ভাব দূর হবে,তবে চলুন শুরু করা যাক।

পেজ সূচিপত্রঃ পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় নিয়ে আজকের আর্টিকেলটি শুরু করার পূর্বে চলুন জেনে নিই এই তৈলাক্ত ভাবের আসলে সূত্রপাত ঘটে কিভাবে, বেশিরভাগ পুরুষেরা তাদের ত্বকের যত্ন নেওয়ার প্রতি উদাসীন যার ফলে তাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয়।

আমাদের পুরুষদের ত্বক ঘেমে গেলে বা ত্বক অপরিষ্কার থাকলে টি-জোন হতে সিবাম নামক গ্রন্থি থেকে তেল নিঃস্বরণ হয় যার ফলে মুখে তৈলাক্তভাব দেখা দেয়।বিশেষত গ্রীষ্মকালে এটি বেশি হয়ে থাকে।তবে চিন্তার কোন বিশেষ কারন নেই,কিছু ঘরোয়া পদ্ধতির সাহায্যে আমরা এই সমস্যার নিরসন করতে পারি।

অ্যালোভেরা জেলের ব্যবহারঃআমরা সকলেই জানি অ্যালোভেরা ত্বকের জন্য কতটা উপকারী। ২টি সতেজ অ্যালোভেরা নিয়ে সেটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে পরে সেটিকে কেটে তার ভিতর থেকে রসটি বের করে সেটিকে রিফাইন করে ত্বকে সপ্তাহে ৩বার ব্যবহার করুন ,এতে ভালো ফল পাওয়া যায়।

বেসন বা হলুদের ফেসমাস্ক বা ফেসপ্যাকের ব্যবহারঃত্বকের সৌন্দর্যের জন্য কাঁচা হলুদ অনেক উপকারী একটি উপাদান এই হলুদের সাথে ২চামচ বেসন এবং প্রয়োজন মতো দুধ মিশিয়ে সেটিকে ভালোভাবে মিক্স করে একটি ফেসপ্যাক বানিয়ে নিন, এবং সপ্তাহে ৩বার ব্যবহার করুন।আশা করা যায় এতে ভালো ফলাফল পাবেন।
পর্যাপ্ত পানি পান করতে হবেঃআমাদের ত্বকের অনেক সমস্যা রোধ করতে পানি অনেক ভূমিকা রেখে থাকে।সেকারনে আমাদের উচিত দিনে ৪লিটার পানি পান করা।আর বেশি করে মুখ পানি দিয়ে ধৌত করা।

ভালো মানে সানস্ক্রিন ব্যবহার করুন এবং রোদ এড়িয়ে চলুনঃসূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের জন্য ক্ষতির কারন এর ফলে ত্বকের সমস্যা যেমনঃ তৈলাক্ততাভাব,এল্যার্জি,র‍্যাশসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।এসব থেকে মুক্ত থাকতে আমাদের ত্বকের ph অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করা উচিত এতে আমাদের ত্বকের অয়েলিভাব দূর হওয়া পাশাপাশি আরো বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকা যাবে। 

এই উপায়গুলো ছাড়াও আরো বিভিন্ন উপায় রয়েছে নিচে ধাপে ধাপে সেগুলোর বিস্তারিত আলোচনা করা হলো,জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন।

মুখের তেলতেলে ভাব দূর করার ফেসওয়াশ

পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে এতক্ষণ জানলাম এখন আমরা কিছু ফেসওয়াশ সম্পর্কে জানবো যা আমাদের তৈলাক্তভাবকে দূর করতে সাহয্য করে থাকে।তবে এইসব ফেসওয়াশ কেনার সময় কিছু বিশেষ উপাদানের দিকে লক্ষ্য রাখতে হবে।
  • চারকোল
  • টি ট্রি অয়েল
  • গ্রিন টি
  • স্যালিসাইলিক এসিড
  • অ্যালোভেরা
  • ক্যাফে
এসকল উপাদান যদি ফেসওয়াশ কেনার সময় ফেসওয়াশের মাঝে পেয়ে থাকেন তবে সেটি ভালো মানের হবে।এখন আপনাদের মনে হতে পারে এটা প্যারা দিচ্ছে,আরে ব্রো চিল আমি আছিতো।আপনাদের সুবিধার জন্য আমি কিছু ভালো মানের ফেসওয়াশের মান লিখে দিচ্ছি যা আপনারা সহজেই কিনে ব্যবহার করতে পারবেন।
  • Garnier Men Acno Fight Face wash
  • Neutrogena Oil Free Acne Face wash
  • COSRX Salicylic Acid Daily Cleanser
  • L'Oreal Men Expert Hydra Energetic Skin Care Awakening Icy Cleansing Gel
  • Himalaya Oil Clear Neem Face wash
  • The Body Shop Tea Tree Skin Clearing Facial Wash
বাংলাদেশে পাওয়া সহজলভ্য হবে এমন ফেসওয়াশ গুলোর নাম দেওয়া হয়েছে এইখানে এবং ফেসওয়াশ গুলো কেনার সময় সেটির মেয়াদ দেখে কিনবেন।

পুরুষের তৈলাক্ত ত্বকের জন্য ভালো সিরাম

যারা আজকের আর্টিকেলটি পড়ছেন তাদের অনেকেই হয়তো সিরামের নাম শুনে থাকবেন বা বিভিন্ন মাধ্যমে দেখে থাকবেন তবে এর কাজ সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই ধারনা নেই।তবে চলুন জেনে নিই সিরাম কি কাজ করে থাকে এ সম্পর্কে।

সিরাম হলো একধরনের তরল ময়েশ্চারাইজার যা আমাদের স্কিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে এর পাশাপাশি এটি আমাদের ত্বকের পুষ্টি জোগাতে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।এর অণু ছোট হওয়ায় তা আমদের ত্বকের গভিরে গিয়ে ত্বকের তৈলাক্তভাব এবং ব্রণ কমায়।

এই সিরামের বিভিন্ন প্রকারভেদ রয়েছে ফেসওয়াশের মতো।আমাদের ত্বকের সমস্যার উপর নির্ভর করে আমাদের কোন সিরাম ব্যবহার করা উচিত।নিম্নে তৈলাক্ত ত্বকের জন্য কিছু ভালো সিরামের নাম দেওয়া হলো।
  • Garnier Vitamin-C Serum (Oil Control)
  • Pulm Green Tea Pore Cleansing Serum
  • Minimalist 10% Niacinamide Serum
  • Minimalist 2% Salicylic Acid Serum

সিরামের ব্যবহারবিধিঃ
ত্বক কে ভালোভাবে ফেসওয়াশ করার পরে তারপর ত্বক শুকিয়ে যাবার পর ২-৩ ফোঁটা সিরাম আপনার ত্বকের T-জোনে ট্যাপ করুন।তারপর সেটিকে শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন।এইভাবে সকাল এবং রাতে ২বার ব্যবহার করুন।

শীতে ছেলেদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো

শীতকালে আমাদের সকলেরই ত্বক হয়ে যায় রুক্ষ এবং নিস্তেজ।আর এই রুক্ষ ত্বক থেকে নিরাময় পেতে আমরা বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকি।তবে এই ক্রিম ব্যবহারের পূর্বে আমাদের জেনে নিতে হবে আমাদের ত্বকের ধরন কেমন।
পুরুষের-মুখের-তৈলাক্ত-ভাব-দূর-করার-উপায়
আজকে যেহেতু আমরা ত্বকের তৈলাক্ততা নিয়ে আলোচনা করছি সে  কারনে আমি ওয়েল-ফ্রি ত্বকের জন্য শীতকালে ভালো হবে এমন ক্রিমের নাম লিখে দিচ্ছি।
  • Cetaphil Moisturizing Lotion
  • Nivea Men Cream
  • Garnier Skin Active Light Weight Moisturizer
  • Bioaqua Oil Control Moisturizer
  • L'Oreal Men Expert Moisturizer
আসলে এইখানে উল্লেখ করা প্রতিটি ক্রিম তৈলাক্ত ত্বকের জন্য ভালো এর মাঝে যেকোন একটি আপনি ব্যবহার করতে পারেন।এই ক্রিমগুলো ওয়াটার বেসড হওয়ায় আমাদের ত্বককে ডি-হাইড্রেটেড হওয়া থেকে বাঁচায় এবং ত্বকের তৈলাক্তভাব কে কমায়।সুতরাং শীতকালে এইসব ক্রিম ব্যবহার করলে আপনার ত্বকের তৈলাক্তভাব কম হবে।

তৈলাক্ত ভাব দূর করার জন্য খাদ্য তালিকা

আপনাদের অনেকেই হয়তো এই হেডিংটি পড়ে একটু অবাক হয়েছেন যে তৈলাক্ততা দূর করতে আবার খাবারের কি সম্পর্ক!আসলে আমাদের ত্বকের তৈলাক্ত ভাব সৃষ্টির জন্য আমাদের খাদ্য তালিকাও দায়ী।এমন কিছু খাবার রয়েছে যা আমাদের শরীরের তেলের মাত্রা বাড়িয়ে দেয়।
  • বিভিন্ন ভাজাপোড়া (বেগুনী,পিঁয়াজু,চপ ইত্যাদি)
  • অতিরিক্ত মশলা জাতীয় খাবার
  • ফাস্ট ফুড
  • চিংড়ি
এইসব খাবার গ্রহন করলে শরীরে তেলের মাত্রা বেড়ে যায় যার ফলে আমাদের ত্বকের তৈলাক্তভাব বৃদ্ধি পায়।তবে কিছু খাবার রয়েছে যা গ্রহণ করলে আমাদের এই সমস্যার সমাধান পাওয়া যায়।
  • বাদাম
  • লেবু
  • কমলা
  • কলা
  • সবুজ শাক-সবজি
এইসব খাদ্যের পাশাপাশি আপনারা যদি নাস্তায় ওটস জাতীয় খাবার খেতে পারেন তবে এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন,ইনশা-আল্লাহ্‌ ।

ব্রণ ও তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ

আমাদের অনেকের প্রশ্ন হয়ে থাকে যে, তৈলাক্ত ত্বক কি ব্রণ জন্মাতে সাহায্য করে? উত্তরটি হলো, "হ্যাঁ" আমাদের ত্বকের ভিতরে যখন তৈল ভাব বেশি আসে তখন সেইখানে তৈলাক্ত ভাবের জন্য ব্রণ জন্ম নিয়ে থাকে।এছাড়াও আমাদের শরীরের জন্য অতিরিক্ত তৈল ভালো নয়।আমরা কিছু ফেসওয়াশ করার মাধ্যমে এই তৈলাক্ততা কে কাটাতে পারি।

আমি উপরে বিভিন্ন ফেসওয়াশের নাম শুরুতেই লিখে দিয়েছি যেগুলো ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পাবেন।
  • Garnier Men Acno Fight Face wash [ 250- 450 ৳]
  • Himalaya Oil Free Neem Face Wash [ 200-280 ৳] 
  • COSRX Salicylic Acid Daily Cleanser [ 900-1300 ৳]
  • L'Oreal Men Expert Hydra Energetic Skin Care Awakening Icy Cleansing Gel [ 800-1200 ৳]
এই ফেসওয়াশ গুলো আমি শুরুতেই লিখে দিয়েছি।তবুও যদি আপনারা নিজেদের পছন্দমতো ফেসওয়াশ ব্যবহার করতে চান তাহলেও হবে তবে যে উপাদান গুলো আমি লিখে দিয়েছিলাম খেয়াল রাখবেন সেগুলো এর মাঝে আছে কিনা।

ত্বকের যত্নের ক্ষেত্রে কিছু সাবধানতা

ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা আমাদের জরুরী।কারন আমরা না জেনেই অনেক সময় আমাদের ত্বকের উপরে অতি যত্নের ছাপ ফেলি যা উপকারের চেয়ে ক্ষতি বেশি করে থাকে।তাই যত্ন নিতে হবে তবে নিয়ম মেনে।
  • ত্বকে সারাক্ষন হাত দেওয়া যাবেনা কারন এতে হাতের জীবাণু ত্বকে প্রবেশ করে।
  • যদি ত্বকে ব্রণ হয়ে থাকে তবে সেটিতে নাড়ানাড়ি না করা।
  • পানি পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে।
  • স্ট্রেস কম নেওয়া
  • মাথা কে চাপমুক্ত রাখার চেষ্টা করা।
  • পর্যাপ্ত পরিমানে ঘুমানো।

তৈলাক্ততা দূর করার ক্রিম এবং ফেসওয়াশের বাজারমূল্য

তৈলাক্ততা দূর করার ক্রিম এবং ফেসওয়াশের বাজারমূল্য সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে তাই আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী কিছু ফেসওয়াশ এবং ক্রিমের দাম লিখে দেওয়ার চেষ্টা করছি।

Garnier Men Acno Fight Face wash [ 250- 450 ৳]
COSRX Salicylic Acid Daily Cleanser [ 900-1300 ৳]
L'Oreal Men Expert Hydra Energetic Skin Care Awakening Icy Cleansing Gel [ 800-1200 ৳]
Cetaphil Moisturizing Lotion [ 950-1900 ৳]
Nivea Men Cream[ 350-500 ৳]
Garnier Skin Active Light Weight Moisturizer [ 400-650 ৳]
L'Oreal Men Expert Moisturizer[ 800-1200 ৳]

আমি এইখানে যথাসাধ্য সঠিক দাম লিখে দেওয়ার চেষ্টা করেছি তবুও কিনতে যাওয়ার পূর্বে আরেকবার দাম চেক করে নিবেন আর উক্ত লিখিত দামগুলো পরিমানের উপরে দাম কম-বেশি হতে পারে।

পুরুষের মুখের তৈলাক্ত ভাব নিয়ে কিছু প্রশ্নের উত্তর

আজকের পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় সম্পর্কিত আর্টিকেলটি পড়ার মাধ্যমে আমি আপনাদের সংক্ষেপে বিভিন্ন তথ্য জানাতে চেষ্টা করেছি তবুও কিছু শেষ কথায় যাবার পূর্বে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাওয়াটা উচিত হবে বলে মনে করছি।

১.তৈলাক্ত ত্বকে কি ময়েশ্চারাইজার লাগানো যাবে?
উঃ হ্যাঁ, ব্যবহার করা যাবে।

২.নারীদের তুলনায় কি ছেলেদের ত্বক দ্রুত তৈলাক্ত হয়?
উঃহ্যাঁ, নারীদের তুলনায় ছেলেদের ত্বকে ৬০% তেল দ্রুত তৈরি হয়।
পুরুষের-মুখের-তৈলাক্ত-ভাব-দূর-করার-উপায়
৩.বেশি পানি পান করার মাধ্যমে কি আমরা তৈলাক্তভাব কে কমাতে পারি?
উঃহ্যাঁ,মূলত পানি বেশি পান করলে ত্বকের হাইড্রেশন বজায় থাকে এবং এটি ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে।

৪.ছেলেদের নাকের স্থানে তৈলাক্ত ভাব বেশি হওয়ার কারন কি?
উঃটি-জোন হতে ছেলেদের অতিরিক্ত সিবাম গ্রন্থি বা তেল নিঃস্বরণ হয় যার ফলে নাকের স্থানে তাদের অতিরিক্ত তৈলাক্ত ভাব দেখা দেয়।

শেষ কথাঃ পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

"পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়" সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আমরা জানলাম কিভাবে কোন প্রকার অতিরিক্ত খরচ ব্যতীত আমরা আমাদের এই তৈলাক্ত ভাব সমস্যার সমাধান করতে পারবো।

তবুও পরিশেষে আমি এই কথাই বলতে চাই, "আপনি যেমন তেমনি আপনি সুন্দর সুতরাং যা পেয়েছেন তা নিয়েই আলহামদুলিল্লাহ্‌ বলাটায় উত্তম" কারন আমরা সবাই মানুষ এবং মানুষের মাঝে ভিন্নতা থাকবে এইটাই স্বাভাবিক । আজকে এইখানেই শেষ করছি কথা হবে অন্য কোন ব্লগে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The ClickEra এর নীতিমালা মেনে কমেন্ট করুন। কারণ,আপনাদের প্রতিটি কমেন্টে আমরা নতুন কিছু করার অনুপ্রেরণা পাই।

comment url

Siam Sarar
Siam Sarar
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও দ্যা ক্লিকএরা ব্লগের অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।